দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের সভাকক্ষে ইতালির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিপিসি) সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় শিশু সুরক্ষাবিষয়ক চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রমকে স্থানীয় বাস্তবতা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং প্রান্তিক শিশুরাও সমতার ভিত্তিতে শিক্ষার সুযোগ পাবে।
সভায় সিবিসিপিসির সভাপতি মো. আল আমিন, কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, টেরে ডেস হোমসের প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএস/